Youtube-এ বেশি ভিউ পাওয়ার বাস্তব কৌশল ও সিচুয়েশন অ্যানালাইসিস

ইউটিউবে ভিউ কম কেন আসে? এটা না বুঝলে ভিউ বাড়ে না অনেকেই ইউটিউব শুরু করে খুব আগ্রহ নিয়ে। নিয়মিত ভিডিও আপলোড হয়, থাম্বনেইল বানানো হয়, শিরোনামও দেওয়া হয়। তবুও ভিউ বাড়ে না। এখানে সমস্যাটা সাধারণত ভিডিওতে না, সমস্যা থাকে পরিকল্পনায় এবং বিশ্লেষণের অভাবে। ইউটিউবে ভিউ বাড়ানো মানে শুধু কনটেন্ট বানানো না, বরং সঠিক সময়ে, সঠিক মানুষের সামনে কনটেন্ট পৌঁছানো। আর সেটার জন্য দরকার পরিস্থিতি বিশ্লেষণ বা সিচুয়েশন অ্যানালাইসিস। সিচুয়েশন অ্যানালাইসিস মানে কী সিচুয়েশন অ্যানালাইসিস বলতে বোঝায়, আপনার চ্যানেল এখন কোন অবস্থায় আছে, দর্শক কারা, তারা কী চায়, আর ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওকে কীভাবে দেখছে। নতুন চ্যানেল আর পুরোনো চ্যানেলের জন্য একই স্ট্র্যাটেজি কাজ করে না। তাই সবার আগে বুঝতে হবে আপনার চ্যানেলের বর্তমান অবস্থা। নিজেকে কিছু প্রশ্ন করা দরকার। আপনার ভিডিওগুলোতে গড়ে কতক্ষণ মানুষ দেখছে? কোন ভিডিওতে তুলনামূলক বেশি ভিউ এসেছে? দর্শকরা কোথা থেকে ভিডিওতে আসছে? সার্চ, সাজেস্টেড না শর্টস থেকে? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে ভিউ বাড়ানোর চেষ্টা অনেক সময় ভুল পথে যায়। ভিউ বাড়ানোর প্রথম শর্ত: দর্শকের সমস্যার সমাধান ...